বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ

দেবহাটার কুলিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি রুহুল আমিন ও সেক্রেটারি আবু হুরাইরা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। এই বাজারে দীর্ঘদিন যাবত কয়েকজন ব্যক্তির হাতে বাজার কমিটি পরিচালনা হয়ে আসছে। কিন্তু দেশের হাওয়া বদলের সাথে সাথে বাজার কমিটির পরিবর্তনের উদ্যোগ নেন ব্যবসায়ীগন।

এমতাবস্থায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর’২৪) রাতে সাধারন সভায় পূর্ববর্তী কমিটির সকলে একযোগে পদত্যাগ করে। সেই মোতাবেক গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টায় উক্ত বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে ৩ বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সাধারন সদস্যদের উপস্থিতিতে ও সকলের হাত তুলে ভোটের মাধ্যমে তাৎক্ষনিকভাবে একটি সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকলের সম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয় স্থানীয় মা গেঞ্জি হাউজের পরিচালক, দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন আশা এন্টারপ্রাইজের পরিচালক, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সাতক্ষীরা সংবাদের সহ-সম্পাদক, সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক আবু হুরাইরা। এছাড়া সহ-সভাপতি পদে মাসফিকুর রহমান (রাজধানী ষ্টোর) জয়েন্ট- সেক্রেটারি পদে ইব্রাহীম খলিল (ইব্রাহীম ষ্টোর), সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা কামাল (ঢাকা ষ্টোর), সহ-সাংগঠনিক সম্পাদক পদে হোসেন আলী (হোসেন ইলেকট্রনিক্স), অর্থ সম্পাদক পদে হাবলুর রহমান (ডাচ বাংলা এজেন্ট ব্যাংক), তথ্য ও প্রচার সম্পাদক পদে মনিরুজ্জামান সোহেল রানা (সোহেল টেলিকম), সমাজকল্যান সম্পাদক পদে আসাদুল ইসলাম (ফরহাদ জুয়েলার্স), দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন (চায়না টেলিকম), ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান শিমু (কুলিয়া অনলাইন পয়েন্ট), কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মহাদেব কুমার পাল (ঝুমা কালার স্টুডিও), মোঃ আসাদুজ্জামান (আসাদ) (আসাদ ওয়েল্ডিং), সত্যজিৎ সরকার (অন্যন্য জুয়েলার্স), আব্দুল আলিম (আলিম ফার্মেসী), হাবিবুর রহমান মাসুদ (লাবন্য টেইলার্স) এবং আনারুল ইসলাম (তামান্না টেইলার্স) মনোনিত হন।

তবে নবনির্বাচিত কমিটি কর্তৃক সিদ্ধান্ত হিসেবে উপদেষ্টা হিসেবে পদাধিকারবলে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিগত কমিটির সভাপতি আলহাজ্ব এমাদুল হক ও সেক্রেটারি আব্দুস সামাদ নাম প্রস্তাব করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!