বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ

দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ এর পুরস্ককার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর’২৪) উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে জেলা শিক্ষা অফিসার আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সরকারি কেবিএ কলেজের প্রভাষক ও রোভার নেতা আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, শিক্ষার্থীদের মধ্যে আলমগীর হোসেন প্রমুখ।

এসময় শ্রেষ্ট প্রতিষ্ঠান কলেজ পর্যায়ে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজ, মাদ্রাসা পর্যায়ে সখিপুর আলিম মাদ্রাসা, মাধ্যমিক পর্যায়ে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। শ্রেষ্ট শ্রেণি শিক্ষক হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের প্রভাষক নজরুল ইসলাম ও নওয়াপড়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম। এছাড়া শ্রেষ্ট রোভার লিডার আবু তালেব, রীতা রানী, শ্রেষ্ট শিক্ষার্থী আলমগীর হোসেন, তাহসিন বিল্লাহ, আতিক হোসেন। সর্বমোট বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৮৩টি পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!