বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

বৈ”ষম্য বিরো”ধী আন্দো”লনে গু”লি”বিদ্ধ ওমরকে বাঁচাতে সহযোগীতার আহবান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

টাকার অভাবে চিকিৎসা হতে পারছে না বৈষম্য বিরোধী আন্দোলনে রাবার বুলেট বিদ্ধ সাতক্ষীরার ওমর ফারুক (২৪)। পেশায় রিক্সা চালক হওয়ায় বিন চিকিৎসায় দিন পারকছে সে। আহত যুবক সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোঁড়া গ্রামের এবাদুল ইসলামের ছেলে।  

আহত ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ১৫ দিন পূর্বে কাজের উদ্দেশ্যে শেষবারের মত ঢাকায় যায় সে। সেখানে রিক্সা চালানোর সময় শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলন। ছাত্রদের এই আন্দোলনে যোগ দেন ওমর ফারুক। সেখানে থেকে ছাত্রদের সাথে বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিয়ে শাহাবাগে অবস্থান করছিল তারা। এমন সময় গত ৪ আগস্ট ছাত্রদের মিছিল দুপুর ১টার দিকে পিলখানার সামনে পৌঁছালে হেলমেট মাথায় সাদা পোষাকে একদল ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা ছাত্রদের দিকে রাবার বুলেট ও গুলি করতে থাকে। তাদের ছোড়া গুলিতে ওমর ফারুক সহ অনেকে আহত হন। এসময় ওমর ফারুকের কপালে, হাতে, পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট লাগে। ছাত্রজনতা আহতদেরকে ঢাকা ল্যাবএইড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। রুগির চাপ বেশি থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে আবারো আন্দোলনে নেমে পড়েন সে। এদিকে, ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় হওয়ার পর অসুস্থ শরীর নিয়ে ৭ আগস্ট বাড়িতে ফেরেন ওমর ফারুক। বাড়িতে এসে অসুস্থ বোধ করলে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা শেষে জানা যায় ওমর ফারুকের কপালে, হাতে ও শরীরের কয়েক জায়গার রাবার বুলেট বিদ্ধ অবস্থায় আছে। বর্তমান তাকে বাঁচাতে অপারেশন ও উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু ওমর ফারুকের পরিবার গরীব ও অসহায় হওয়ায় অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগীতার আহবান জানিয়েছে সে। এছাড়া মোবাইল ব্যাংকি বিকাশ ০১৭৭৯১৩৭৯৫৩ নাম্বারে সহযোগীতা চেয়েছেন আহত ওমর ফারুকের পরিবার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!