শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

দেবহাটার ইছামতি নদীর ভাতশালা এলাকায় বেড়িবাঁধ রক্ষায় কাজ শুরু

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

ভারত-বাংলা সীমাবর্তী ইছামতি নদীর বাঁধ রক্ষায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আজ রবিবার (২৫ আগস্ট’২৪) সকাল থেকে কর্মকর্তাদের উপস্থিতিতে এ কাজ শুরু হয়।

সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসন ও ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উদ্যোগে বাঁধ রক্ষায় ভাঙন কক্ষায় পানি উন্নয়ন বোর্ডের-১ নং পোল্ডারের আওতায় এ কাজ শুরু হয়েছে।

জানা গেছে, প্রবল জোয়ারের চাপে এবং টানা বৃষ্টিতে ইছামতি নদীর ভাতশালার বিশ্বাস বাড়ি এলাকার বেড়িবাঁধের নরম মাটি ভাঙতে থাকে। এতে নদীর বেড়িবাঁধটি ভেঙে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এর আগে থেকে ওই স্থানটি ভাঙতে থাকলেও সেটির স্থায়ী সমাধাণ হয়নি কয়েক বছরে। বর্তমানে ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এর ফলে গত (২২ আগস্ট) বিষয়টি নিয়ে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির তাহাজ্জত হোসেন হিরু, খায়রুল ইসলাম সহ অন্যান্য সদস্য পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে স্বাক্ষাত করেন। পরে বাঁধ রক্ষায় তাৎক্ষণিক প্রয়োজনীয় উদ্যোগ নিতে বরাদ্দ প্রদান করা হয়। সেই মোতাবেক সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অধিনে বরাদ্দ প্রদান করে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, রবিরাব সকাল থেকে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সকাল থেকে শ্রমিকরা ইটের গুড়া, বালু, মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা দিয়ে বাঁধ রক্ষায় কাজ শুরু করে। শ্রমিকদের পাশাপাশি ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীরা বাঁধ রক্ষার কাজে অংশ গ্রহন করেন। প্রাথমিক ভাবে সারি সারি বস্তা ও ইটের স্তুপ দিয়ে জোয়ারের ঢেউ রক্ষা করা হচ্ছে। সোমবার থেকে মূল বাঁধ বাধার কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন, ভাতশালা বেড়িবাঁধ রক্ষা পরিষদের সভাপতি অনিকেত আলম, আবুল হোসেন, বাবলু বিশ্বাস, শিক্ষক এবাদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!