শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করলেন জাতিয়তাবাদী আইনজীবী ফোরাম

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দেবহাটার বীর শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার নেতৃবৃন্দ। নর্দান বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাতক্ষীরা জেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলমের ছেলে আসিফ হাসান আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন।

এই বীর শহীদ আসিফ হাসানের কবর আজ শনিবার (১৭ আগস্ট’২৪) দুপুরে জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা জজকোর্টের সাবেক এ.পি.পি, বিশিষ্ট সাংবাদিক এ.বি.এম সেলিম।

উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের এ্যাড. এম এ শহিদ হাসান শহিদ, সাতক্ষীরা জজকোর্টের এ্যাড. নূরুল আলম, এ্যাড. মিজানুর রহমান বাপ্পী, এ্যাড. অসীম কুমার মন্ডল, এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, এ্যাড. মনিরুল ইসলাম, এ্যাড. সোহরাব হোসেন বাবলু, এ্যাড. তোহা কামাল উদ্দিন হীরাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসিফ হাসানের কবর জিয়ারত ও দোয়া শেষে তার পিতা-মাতা এবং পরিবারের সদস্যদের সাথে সমবেদন জানান এবং পরিবারের সার্বিক বিষয়ে কথা বলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, পরিবার যদি আসিফ হাসানের খুনীদের বিরুদ্ধে মামলা করতে চান তাহলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মামলার খরচ দিবে এবং বিনা খরচে সকল প্রকার আইনী সহায়তা দিবে। নেতৃবৃন্দ আরো বলেন, কোটা আন্দোলনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রী এবং নিহত জনগনের জন্য গভীর শোক জানান এবং খুনীদের বিচার দাবি করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!