বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

খুলনা রেঞ্জের জুন/২০২৪খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

খুলনা রেঞ্জের জুন/২০২৪ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে আজ শনিবার (১৩ই জুলাই ২০২৪) অনুষ্ঠিত হয়। মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা উক্ত সভায় সভাপতিত্ব করেন।

ডিআইজি উক্ত সভায় অংশগ্রহণকারী খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন সকল থানার অফিসার ইনচার্জ’গণকে তাদের নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলা/ইউনিটের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠিত হয়।

এছাড়াও জঙ্গী/চরমপন্থী, কিশোরগ্যাং, মানব পাচার প্রতিরোধ, মামলা তদন্তের মান বৃদ্ধি সহ তদন্তাধীন মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

উক্ত সভায় ডিআইজি মহোদয় ভবিষ্যৎ কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে জুন/২০২৪খ্রি. মাসের পারফর্ম্যান্সের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই ও এএসআই’গণকে পুরষ্কার বিতরণ করেন।

বর্ণিত সভায় আরও উপস্থিত ছিলেন নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), খুলনা রেঞ্জ, এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!