শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে-২০২৪ সাতক্ষীরার তালা উপজেলা পর্যায়ের খেলার সমাপনী আজ সোমবার (৮ জুলাই ‘২৪) বিকালে ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে খেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, মোড়ল সিরাজুল ইসলাম, মীর মহসীন, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর ও মোঃ অলিউল ইসলাম।

এদিকে বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের ব্যবধানে হাজরাকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!