শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ন ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৭ জুলাই ‘২৪) বিকালে তালার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ  মন্দির চত্বর থেকে খালি পায়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন এবং মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির যেয়ে রথযাত্রা শেষ হয়।

অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি যুগোল কিশোর দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রকাশ দালাল-এর সার্বিক পরিচালনায় রথযাত্রা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ ও যুব সমাজ অংশগ্রহন করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!