
সাতক্ষীরার দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুলাই ‘২৪) উপজেলার ঘলঘলিয়াস্থ বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমানের নিজস্ব বাসভবনে গার্ডঅব অনার প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দীনের পরিচালনায় একদল চৌকশ পুলিশ রাষ্ট্রীয় মর্যদায় গার্ডঅব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস আলী, স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম মোল্যা সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ।