শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে আজ শুক্রবার (২৮ জুন) বিকালে বিদে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেজুঁতি। সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান সাধু, শিক্ষক রেহেনা খাতুন, মিজানুর রহমান, শেখ মোঃ জাহাঙ্গীর, সাংবাদিক আব্দুল জব্বার, কাজী লিয়াকত হোসেন প্রমুখ।

ফাইনাল খেলায় খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে তালা সদর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় একমাত্র গোলটি করেন বিজয়ী দলের একরামুল ইসলাম। খেলার রেফারির দায়িত্ব পালন করেন মীর কাইউম ইসলাম ডাবলু, সহকারী রেফারি ছিলেন শেখ হাবিবুর রহমান ও মোঃ ময়নুল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!