শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলফা

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

আজ শনিবার (২২ জুন ‘২৪) উপজেলা পরিষদ চেয়ারম্যান আকর্ষিক ভাবে এ পরিদর্শনে যান তিনি। এসময় হাসপাতালের অব্যবস্থাপানা ও সাধারণ রুগিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শন করে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রুগিদের জন্য প্রদানকৃত খাবারের মান খুবই নিম্নমানের। হাসপাতালের বেডে অধিকাংশ বালিশের কভার নেই। বেডে ব্যবহৃত কাপড় ও অন্যান্য জিনিসপত্র অত্যান্ত দূর্গন্ধযুক্ত। প্রতিটি টয়লেট নোংরা ও ময়লাযুক্ত। হাসপাতালের আশেপাশে ঝোপঝাড় ও নোংরা পরিবেশ। হাসপতালের বিভিন্ন সেক্টরে অব্যবস্থাপনা পাওয়া গেছে। সেই সাথে আউটডোর, জরুরি বিভাগে রুগিদের চিকিৎসা ব্যবস্থা সন্তোষজনক না বলেও অনেক রুগি জানিয়েছেন। তিনি আরো জানান, পরিদর্শন কালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঢাকাতে থাকায়  দায়িত্বরত ডাক্তার মারুফ হোসেনকে এসব বিষয়ে জানানো হয়েছে। পরবর্তীতে এধরণের অব্যবস্থাপনা পাওয়া গেলে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে সু-চিকিৎসা পায় তার জন্য ডাক্তার ও সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!