শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ইছামতি নদীতে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার!

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

ভারত-বাংলাদেশ সীমানার দেবহাটার ইছামতি নদীতে আহছান হাবিবুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে ‘২৪) ইছামতি নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে এ মরদেহ উদ্ধার হয়। সে ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, ইছামতী নদীতে ভেসে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির লাশের পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স প্যান্ট তার গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে। 

উদ্ধারকালে দেবহাটা থানা পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!