শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটায় কিশোরী প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিষয়ক ক্যাম্পেইন  

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ মে’ ২৪) হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক মূল আলোচনা রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার। উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম প্রমুখ।

ক্যাম্পেইনে জানানো হয় ৯ থেকে ১২ বছর বয়স থেকে কিশোরীদের মাসিক বা ঋতুস্রাব শুরু হয় যা ২৮ থেকে ৩৫ দিনের মধ্যে হয়ে থাকে। সাধারণত ৫ থেকে ৭ দিন স্থায়ী থাকে। মেয়েদের ৪৯ বছর পর্যন্ত এই মাসিক বা ঋতুস্রাব হয়ে থাকে। মাসিক হলে ভয় পাওয়ার কিছু নেই। মা বা বড় বোনকে জানাতে হবে। মাসিকের কাপড় সাবান ও পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে কড়া রোদে শুকাতে হবে। ব্যবহৃত কাপড় ভিজে গেলে তা বদলাতে হবে এবং অপরিস্কার কাপড় কোন ভাবে ব্যবহার করা যাবে না। মাসিক বা ঋতুস্রাব চলাকালে নিয়মিত গোসল ও পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ওই সময় সব কাজ স্বাভাবিক ভাবে করা যায় যেমন-স্কুলে যাওয়া, লেখাপড়া করা, খেলাধুলা করা ইত্যাদি। এসময় সব ধরনের খাবার খাওয়া যাবে, বিশেষ করে পুষ্টিকর খাদ্য বেশি বেশি খেতে হবে বলে জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!