শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালন

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ঐতিহাসিক মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ মে’২৪) সকালে দেবহাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সেকেন্দ্রারা গরুর হাট  থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও: রুহুল আমিনের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাও: ওলিউল রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মো: মাছুম খান চৌধুরী, সহ-সভাপতি মো: মোক্তার আলী, সাধারণ সম্পাদক মো: আব্দুর রব, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, দর্জি ট্রেডের সভাপতি মো: রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো: জুলফিকার আলী জুলু,নির্মাণ ট্রেডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,কুলিয়া ইউনিয়ন সভাপতি মো: মাগফুর রহমান,সখিপুর ইউনিয়ন সেক্রেটারি মো: আক্তার আলী, পারুলিয়া ইউনিয়ন সভাপতি মো: মুর্শিদ আলী,নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি মো: শহীদুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন সভাপতি রবিজুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!