শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটায় স্মৃতি ভূমিতে আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনী

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে নজরুল স্মৃতি ভ‚মিতে আন্তর্জাতিক নজরুল সম্মেলন-২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল’২৪) দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সাতক্ষীরা অগ্নিবীণার আয়োজনে নজরুল স্মৃতি ভ‚মিতে এ সমাপনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মুর্শিদাবাদের নজরুল গবেষক জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ঢাকার এইচএম সিরাজ। সম্মানিত আলোচক ছিলেন পুলিশ সুপার কমান্ড্যন্ট সাতক্ষীরা বেলায়েত হোসেন। অগ্নিবীণার সাতক্ষীরার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্নিবীণা সাতক্ষীরার সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণার রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব। অন্যান্যদের উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরুস সালাম সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম, সমাজসেবক ও নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক রফিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক সঞ্জিব কুমার ব্যানার্জী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন নজরুল সংগীত পরিবেশনায় অগ্নিবীনার শিল্পীবৃন্দ ও দেবহাটার স্থানীয় শিল্পীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!