বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

দুই মাস নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে কাঁকড়া আহরণে যাচ্ছেন জেলেরা

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরর শ্যামনগর উপজেলার জেলেদের বছরের প্রজনন মৌসুম দুই মাস (জানুয়ারি-ফেব্রুয়ারি) কাঁকড়া আহরণ করা নিষিদ্ধ ছিল। দীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা কাটিয়ে পহেলা মার্চ (শুক্রবার) সকাল থেকে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেছে জেলেরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, গাবুরা, বুড়িগোয়ালীনি, মুন্সীগঞ্জ, হরিনগর কৈখালীসহ উপকূলের কাঁকড়া আহরণকারী জেলেদের কাঁকড়া ধরার সরঞ্জাম নিয়ে বনে যাওয়ার ধূম পড়েছে। বুড়িগোয়ালীনি এলাকার কাঁকড়া আহরণকারী জেলে হানিফ গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই মাস পাস বন্ধ থাকায় খুব কষ্টে ছিলাম। তবে শুক্রবার থেকে সুন্দরবনের পাস খুলে দেওয়ায় সবকিছু গুছিয়ে রাতেই রওনা দেবেন।

দ্বীপ ইউনিয়ন গাবুর নয় নম্বর সোরা গ্রামের দশ সদস্য পরিবারের একমাত্র উপার্জনকারী জিন্নাত গাজী বলেন, এতদিন খুব কষ্টে দিন পার করেছেন। মাল মসলা যে দাম সংসার চালাতে কষ্ট। শনিবার বিকেলে বনে যাবো।

এবিষয়ে বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি কাঁকড়া প্রজননের জন্য সরকারিভাবে সুন্দরবনসহ নদ-নদীতে কাঁকড়া শিকার বন্ধ ছিল। তবে পহেলা মার্চ থেকে পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে প্রবেশ করছে জেলেরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!