শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

সাতক্ষীরায় গাছের চারা বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের তুজুলপুরে গাছ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় তুজলপুর কৃষক ক্লাব চত্বরে তুজলপুর ট্রলি মালিক- শ্রমিক সমিতির আয়োজনে ও কৃষক ক্লাবের সহযোগিতায় ট্রলি মালিক-শ্রমিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রকৃৃতির ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। বজ্রপাত রোধে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তালগাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির স্বার্থে স্বাধীনতার স্বপক্ষের মানুষদের প্রয়োজন। দেশের সকল মানুষদের ভালো রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান,
তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ট্রলি মালিক-শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুকুর আলী প্রমুখ। এসময় উপস্থিত সকলের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং গাছের চারা হাতে নিয়ে গাছ লাগানো এবং দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সন্ত্রাস বিরোধী কর্মকান্ড পরিহার করতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ক্লাব ও তুজলপুর ট্রলি মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক মো. ইয়ারব হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!