বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২০) সকালে শিশুতীর্থ কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

সভায় বক্তব্যে রাখেন উত্তরণের প্রকল্প সম্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষর, কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, বিষ্ণুপদ দত্ত, শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব, শেখের চন্দ্র রায়, সফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দার, মোঃ ময়নুল ইসলাম, মোঃ নুরুল হুদা, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, শেখ আব্দুল হানান, মোঃ নুর ইসলাম, মোস্তফা কামরুজ্জামান, অধ্যাপক অচিন্ত্য সাহা, অধ্যাপক রেজাউল করিম, মীর জিল্লুর রহমান, বিষ্ণু পদ মন্ডল, সরদার রফিকুল ইসলাম, শিবপদ মল্লিক, সাবিনা ইয়াসমিন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, গাজী জাহিদুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, উত্তরণের মোঃ আলামিন হোসেন প্রমুখ।

উক্ত সভায় অত্র এলাকার বিভিন্ন নদ নদীর বর্তমানে পরিস্থিতি, কপোতাক্ষ নদ খনন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে অনুমোদন, শালতা নদী খননের বর্তমান পরিস্থিতি, সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা, আশাশুনী, পাইকগাছা ও কয়রা এলাকার ষাটের দশকে নির্মিত বাঁধের দূরাবস্থা, বেতনা, মরিচাপ, হরি, শিবসা, হামকুড়া, ঘ্যাংরাইলসহ বিভিন্ন নদীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট নদী অববাহিকায় সরকারী প্রকল্প বাস্তবায়ন পানি কমিটির নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস সম্পর্ক পর্যালোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!