বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

তালায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ বাস্তবায়নে নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ প্রোগ্রামের মাধ্যমে বুধবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও (টি এন্ড এ) শেখরুসায়েদ উল্লাহ ও পিও (এ) মোঃ সোহেল রানা সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। সকল ইউপি সদস্য, ইউপি সচিব, ওয়াশ ডেক্স উদ্যোক্তা ও গ্রাম্য পুলিশসহ ১৮জন। এ সময় ওয়াশ প্রকল্পের মনিটরিং অফিসার তকদিরুল আওয়াল, ফিল্ড ফ্যাসিলিটেটর শংকর মন্ডল, সজীব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিন সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মোঃ মহিতুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যানসহ সকল পুরুষ ও মহিলা মেম্বার, ইউপি সচিব, ওয়াশ ডেক্স উদৌাক্তা ও গ্রাম্য পুলিশসহ ১৮জন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও রেনুকা কর্মকার। এ সময় উত্তরণের ওয়াশ প্রকল্পের এফএফ এস এম চাতক, বৃষ্টি খাতুন ও নুরজাহান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা একজন নেতার গুণাবলী, ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য, ইউনিয়ন পরিষদের আ্যক্ট-২০১৯, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল, এমটিআর, বাৎসরিক বাজেট এবং ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কৌশল ইত্যাদি বিষয়ে বিশেষ ভাবে তুলে ধরা হয় প্রজেক্টের সাহায্যে। প্রশিক্ষণার্থীরা জানান স্বচ্ছ ইউনিয়ন পরিষদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!