শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিংয়ে রৌপ্য জিতলেন সাতক্ষীরার ফয়সাল

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাইক্লিং পর্বের পুরুষ ক্যাটাগরিতে রৌপ্য পদক (দ্বিতীয় স্থান) জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাইয়িদ ওমর আল ফয়সাল। তিনি সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের সন্তান।

শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের সাইক্লিং পর্বে দেশের বিশ্ববিদ্যালগুলো থেকে একজন করে সাইকেল আরোহী অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণ পদক জিতেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নোবেল দে। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

রৌপ্য পদক জিতে সাইয়িদ ওমর আল ফয়সাল বলেন, ‘প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালা কে। এত বড় একটি স্পোর্টস ইভেন্টে নিজের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পেরে আমি খুবই আনন্দিত। বিশেষ করে এই প্রথম কোনো রেসে অংশগ্রহন করে দ্বিতীয় স্থান অধিকার করতে পেরে অসাধারণ লাগছে। ভালোলাগা থেকেই সাইক্লিং শুরু করেছিলাম, যেটা একসময় ভালোবাসায় পরিনত  হয়েছে।’

সুযোগ পেলে ভবিষ্যতে সাইক্লিং নিয়ে অনেক কিছু করার পরিকল্পনা আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে  নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ এর তৃতীয় আসর’।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!