বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

দেবহাটায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে

দ্রুতগামি ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সোয়া ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

নিহত মোটর সাইকেল চালকের নাম আশরাফুল ইসলাম সানা (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোফাজ্জল মোড়লের ছেলে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সখীপুর শাখার স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, আশরাফুল ইসলাম সানা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেলে কালিগঞ্জের উদ্দেশ্য রওনা দেন। সকাল সোয়া ১১টার দিকে সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের নিকটবর্তী গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে সাতক্ষীরাগামি একটি দ্রুতগামি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জখম হন। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্যকমপ্লে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেবহাটা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলামর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনার প্রক্রিয়া চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!