বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ৫ শিক্ষার্থী মেডিকেলে চান্স পাওয়ায় সংবর্ধনা

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে

সদ্য প্রকাশিত সারাদেশের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার গৌরব অর্জন করেছে।

তাদের এ সাফল্যে বুধবার বেলা ১১ টায় কলেজের বিজ্ঞান ভবনের ২য় তলার ক্লাস রুমে অনাড়ম্বর অথচ প্রাণবন্ত পরিবেশে কৃতি শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।

কৃতি ৫ জন শিক্ষার্থী সরকারি যেসব মেডিকেল কলেজে চান্স পেয়েছে তা হলো- দেবহাটার সখীপুরের বাসিন্দা ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলীর কনিষ্ঠ পুত্র শিহাব যুহরী আবীর (রাজশাহী মেডিকেল কলেজ), কায়েস হোসেন (মানিকগঞ্জ কর্নেল আব্দুল মালেক মেডিকেল কলেজ), দেবহাটার খেঁজুরবাড়ীয়া গ্রামের মেয়ে মমতাজ পারভীন (খুলনা মেডিকেল কলেজ), সাতক্ষীরার আলিপুর গ্রামের মেয়ে সুরাইয়া রুশনি (বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে) এবং কালিগঞ্জের সাইহাটী গ্রামের ছেলে ইমরান হোসেন (যশোর মেডিকেল কলেজে)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!