বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

শ্রমিক লীগ সাতক্ষীরার ৩ উপজেলা শাখার বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২০ বার পড়া হয়েছে
জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরার শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত-১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি স.ম কামরুল হায়দার নান্টু’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি স.ম কামরুল হায়দার নান্টুকে আহবায়ক ও মো. জাকির হোসেন (গালিভার) যুগ্ম আহবায়ক, মো. মাজেদ আলী মোল্যা, নির্মল মন্ডল, মো. সিরাজুল ইসলাম মিস্ত্রী, মো. আব্দুর রশিদ গাজী এবং মোহাম্মদ আলী মোল্যাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। 
অপরদিকে গত ১০ ফেব্রুয়ারি বিকালে কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালালকে আহবায়ক ও শেখ রবিউল ইসলাম খোকন যুগ্ম আহবায়ক, মো. সাদেকুর রহমান সাদু, মো. কবিরুল ইসলাম, ইফতেখারুল ইসলাম সুমন, মাহবুবুর রহমান মুকুল এবং মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।
অপরদিকে গত ১০ ফেব্রুয়ারি বিকালে দেবহাটা উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবু তাহেরকে আহবায়ক ও যুগ্ম আহবায়ক মো. আরমান হোসেন, মো. মিজানুর রহমান, মো. আয়ুব হোসেন, মো. ওহাব আলী, মো. আজিজুল হক, মো. তরিকুল ইসলাম এবং মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন,  মো. জোহর আলী, মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা প্রমুখ। সভায় উপস্থিত সকল ইউনিট প্রধানগণ জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম.এ খালেক’র নেতৃত্বাধীন জেলা শ্রমিক লীগের কমিটির প্রতি পূর্ণ আস্থা রেখে আগামীতে জেলা সম্মেলনের মাধ্যমে জেলা শ্রমিক লীগকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!