মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

সাতক্ষীরায় কবিতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক পেলেন শিমুল পারভীন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপি কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠান। অন্যান্য গুনীজনদের সাথে সাতক্ষীরার কৃতি সন্তান শিমুল পারভীন কবিতায় বিশেষ অবদানের জন্য পেলেন সন্মাননা পদক।

তার এ যাবত ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত গ্রন্থ ৪৯। কবিতার বই ৭ টা ও কবিতা ও আবৃত্তি বিষয়ক বই ৪ টা নাটক ও পত্রকাব্য ২ টা । তার মধ্যে আবৃত্তির কলা কৌশল, বইটি আবৃত্তির, আবৃত্তি ভাবনা অন্যতম। কলকাতার আনন্দ প্রকাশন থেকে উৎসারিত আলো ও আবৃত্তির ক্লাস বই দু’টো বহুল প্রচলিত। আমি সেই মেয়ে, আমার পরিচয়, অন্ধকারের উৎস হতে নামে তার তিনটি একক আবৃত্তি এ্যালবাম বাজারে প্রচলিত। তার নিজের লেখা ১৬ টি কবিতা স্বকন্ঠে আবৃত্তি রিংটোন হিসেবে প্রচলিত। বাংলাদেশ ও কলকাতার প্রখ্যাত আবৃত্তি শিল্পীরা শিমুল পারভীনের কবিতা উচ্চারণে নিয়েছেন।

কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠানে কবি মফিজুর রহমান (জেলা ও দায়রা জজ সাতক্ষীরা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির মনে করেন কবিতা পারে সব গ্লাণী মুছে সুন্দর সমাজ গড়তে। আর কবি শিমুল পারভীন তার বক্তব্যে বলেন, এই সন্মাননা কবি হিসেবে তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুন তাই তিনি বলেন, i have my promises to keep, milles to go before i sleep and miles to go before i sleep.
অনুষ্ঠানে কবিদের কন্ঠে কবিতা পরিবেশবনা ছিলো মনোমুগ্ধকর। কবি শিমুল পারভীন তার নিজের লেখা ৩টি কবিতা পাঠ করেন এ অনুষ্ঠানে।

পেশা আইনজীবী হলেও কবিতাকে তিনি ভালোবাসেন অন্তর দিয়ে। কবিতায় যেন তার নিত্য বসবাস। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তিনি তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী। চ্যানেল আই, এ টি এন বাংলা, বাংলা টিভিসহ বিভিন্ন চ্যানেলে তার উপস্থাপনা ও আবৃত্তি পাঠ আমাদের মুগ্ধ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!