বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরার দুটি উপজেলার ১৭টি ইউপির ১১টিতে নৌকার হার

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ এবং দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি নৌকা বিজয়ী হয়েছেন। বাকী ৭টির মধ্যে ১টি জাতীয়পার্টি, ১টিতে বিএনপি, ৪টিতে বিদ্রোহী এবং ১টি স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

বিজয়ীরা হলেন, কুশলিয়া ইউপিতে নৌকার প্রার্থী আবুল কাশেম, রতনপুর ইউপিতে নৌকার প্রার্থী আলি আল রাজ টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপিতে নৌকার প্রার্থী গোবিন্দ মন্ডল, চাম্পাফুল ইউপিতে নৌকার প্রার্থী মোজাম্মেল, তারালি ইউপিতে নৌকার প্রার্থী এনামুল হক ছোট, নলতা ইউপিতে বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান, মথুরেশপুরে বিদ্রোহী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী সাফিয়া পারভীন, বিষ্ণপুর ইউপিতে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, মৌতলা ইউপিতে বিএনপির সমর্থক ফেরদৌস হোসেন।

দেবহাটা উপজেলার ৫টি ইউপির মধ্যে ১টিতে নৌকার বিজয়ী হয়েছেন। বাকী ৪টি ইউপিতে ২টিতে বিএনপি, একটিতে বিদ্রোহী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন, নওয়াপাড়া ইউপিতে নৌকার প্রার্থী সাহেব আলী, কুলিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী আসাদুল হক, পারুলিয়া ইউপিতে বিএনপির সমর্থক গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, দেবহাটা সদরের বিএনপি সমর্থক বকুল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!