বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকায় টেঁকসই বেঁড়িবাধ নির্মানসহ ৫ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকাকে দূর্যোগ প্রবন এলাকা ঘোষনা করে টেঁকসই বেঁড়িবাধ নির্মান দ্রুত বাস্তবায়ন ও লবনাক্ত নিরাসনে পদক্ষেপ গ্রহনসহ ৫ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর উপকুলীয় এলাকার ১০ হাজার মানুষের স্বাক্ষরিত এক স্মারক লিপি প্রদান করা হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে উক্ত স্মারক লিপি প্রদান করেন, বেসরকারী উন্নয়ন সংস্থা বিন্দু নারী সংগঠনের নির্বাহি পরিচালক জান্নাতুল মাওয়া।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, উন্নয়ন কর্মী সাদিয়া সুলতানা, তারিশা তাসনিম, তরিকুল ইসলাম অন্তর প্রমুখ।

স্মারক লিপিতে এ সময় তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারনে সবচেয়ে বেশী ঝুকিতে রয়েছে সাতক্ষীরা জেলা। জলবায়ু পরিবর্তনের কারনে সাইক্লোন, বন্যা, খরা, লবনাক্ততা, নদী ভাঙন, বেঁড়িবাধ ভাঙন ও পানির সমস্যা সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকার মানুষের নিত্য সঙ্গী। সাতক্ষীরা জেলায় ৫ হাজার ৪০২টি পানির উৎস সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ায় সুপেয় পানির সংকটে রয়েছে জেলা ১০ লক্ষাধিক মানুষ। এছাড়া ১৯৬০ থেকে ৬৫ সালের নকশায় তৈরী বেঁড়িবাধ ৩৫ দশমিক ৫ কিলোমিটার ঝুকিতে রয়েছে। ২০০০সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ৯ বছরে লবনাক্ত জমি ৩৬ হাজার হেক্টর বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে তারা সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকাকে দূর্যোগ প্রবন এলাকা ঘোষনা করে টেঁকসই বেঁড়িবাধ নির্মান দ্রুত বাস্তবায়ন, নির্দিষ্ট বরাদ্দ রাখা, লবনাক্ত নিরাসনে পদক্ষেপ গ্রহন, সুপেয় পানির উৎস পূনরাদ্ধার সুন্তরবন রক্ষা ও পরিকল্পনাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ ৫ দফা দাবীতে তারা প্রধানমন্ত্রী বরাবর এই স্মারক লিপি প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!