বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের অদুরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। সভায় আরো বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যার আব্দুর রউফ, রহমতুল্লাহ পলাশ, জেলা বিএনপির যুগ আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়তুল ইসলাম, সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলায়মান কবির প্রমুখ। সভায় এসময় জেলা বিএনপির বিপুল সংখ্যক নৈতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু নেতা-কর্মীদের একত্রিত থাকার আহবান জানিয়ে বলেন, এই সরকারের আমলে দেশের কোন জনগণ ভালো নেই। এই সরকারকে হঠাতে হলে আন্দোলনের কোন বিকল্প। আর তাই জনগণকে সাথে নিয়ে সাতক্ষীরা থেকেই এই আন্দোলন শুরু করার জন্য নেতা-কর্মীদের কাছে আহবান জানান তিনি। তিনি এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ২৩ বিএনপি নেতা-কর্মীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। তিনি এ সময় বেগম খালেদা জিয়া যাতে সুচিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহনের জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!