মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে সাতক্ষীরায় বিএনপির গণ-অনশন (ভিডিওসহ)

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে সাতক্ষীরায় গণ-অনশন কর্মসুচি পালিত হয়েছে। জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার সকালে শহরের কামালনগর এলাকায় উক্ত কর্মসুচি পালিত হয়।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে গণ-অনশন কর্মসুচিতে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শরআলী, মহিউদ্দীন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়তুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমান রাজধানীর এভার-কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। তারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়ীত্ব বর্তমান সরকারকেই নিতে হবে। বক্তারা এ সময় অনতিবিলম্বে খালেদা জিয়ার জীবনরক্ষার জন্য তাকে বিদেশ সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবসস্থ্য গ্রহনের জন্য বর্তমান সরকারের কাছে আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!