বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পাটকেলঘাটা বহুমুখি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে উক্ত সাধারন সভা অনুষ্ঠিত হয়। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য তালা-কলারোয়া-১ আসনের সংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড হিরন্ময় মন্ডল প্রমুখ। সভায় পুস্তিকা পাঠ করেন, জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড এড. ফাহিমুল হক কিসলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, রাজনীতি ও সমাজে সাম্প্রদায়িক বিভাজন রুখতে দেশের ধর্মীয় সংখ্যালঘু ও সংখ্যালঘু জাতিসত্তার অধিকার রক্ষায় জনগণকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করুন, লড়াই গড়ে তুলুন।

তিনি আরো বলন, ধর্ম যার যার উৎসব সবার এই মুলনীতিকে ধারন করেই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আবহমান কাল ধরেই আমরা এ দেশে বসবাস করে আসছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ আমরা সকলেই মিলেই পাকিস্তানী সেনাবাহিনী ও রাজাকার আলবদরদের আমরা রুখে দিয়েছিলাম। মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে একটি অসাম্প্রদায়িক সংবিধান রচিত হয়েছিল। যার মূলনীতি ছিলো গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর সামরিক সরকাররা ক্ষমতায় এসে কাচি দিয়ে কেটে সংবিধানক ধর্মের ভিত্তিতে ছোট করে ফেলেছে।

তিনি বলেন, বাঙালির সংস্কৃতিক ধংস করতে দেওয়া যাবে না। সে কারনে অবিলম্বে ৭২ এর সংবিধান ফিরে যেতে হবে। আমাদের দেশীয় সংস্কৃতি পৌষের মেলা, পিঠা উৎসব, জারিগান, বৈশাখী মেলা, নোবান্ন উৎসব, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, মে দিবস পালনের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!