বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে সাতক্ষীরায় বিশেষ দোয়া অনুষ্ঠান

✍️শেখ কামরুল ইসলাম 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে গণতন্ত্রের মা, বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটে সাতক্ষীরা শহরের বিনেরপোতা (বিসিক) এলাকার বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত থেকে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, হাবিবুর রহমান হবি, শের আলী, মাসুম বিল্লাহ শাহিন, শাহ কামরুজ্জামান কামু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিউল আলম বাবু. যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি নিজাম উদ্দীন, আমিনুর রহমান, সহ সাংগঠনিক ইসমাইল হোসেন নিরব, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সহ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ন সম্পাদক খালিদ হাসান সুমন, কমল খান সহ ছাত্রনেতা মঞ্জুরুল আলম বাপ্পী, সোহেল রানা, শেখ মাসুদ রায়হান, শাহিন ইসলাম, মহিউদ্দীন, আল আমিন প্রমুখ।
উল্লেখ্য, ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি  অসুস্থ্য গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশব্যাপী বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি’র  বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী ও সমর্থক সহ শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল মজিদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!