বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নিউ মার্কেট মোড় হয়ে পুনরায় হাটের মোড়ে গিয়ে শেষ হয়।

হাটের মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

সমাবেশে আরো বক্তব্যে রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, মহিউদ্দীন সিদ্দিকি, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়তুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটন, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক এড. ফেরদৌসী আরা লুসি, ছালেকা হক কেয়া, দেবহাটা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, সরকার তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর মূল্য বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর সামান্য উপার্জনে তাদের পক্ষে সংসার পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি অবিলম্বে তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দারিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!