বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাতক্ষীরায় দূরপাল্লার পরিবহন বন্ধ, বিপাকে যাত্রীরা

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

আকস্মিকভাবে বুধবার রাত থেকে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় শুক্রবার সকাল থেকে সাতক্ষীরায় দূরপাল্লার পরিবহন, আন্ত: জেলা পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ সব ধরণের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।

সাধারণ যাত্রীরা জানান, আগে থেকে ঘোষণা না দিয়ে হঠাৎ করে সরকার ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায় পরিবহন ও বাস মালিকরা শুক্রবার সকাল থেকে গণপরিবহনসহ সকল ধরনের পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে তারা বিপাকে পড়েছেন। এতে গন্তব্যস্থালে পৌঁছাতে তাদের কষ্ট পোহাতে হচ্ছে। বাড়তি টাকা দিয়ে তাদের গন্তব্য স্থালে পৌঁছাতে হচ্ছে। এদিকে, ইজিবাইক ও মহেন্দ্রযোগে গন্তব্যস্থালে পৌঁছানোর চেষ্টা করলেও পরিবহন শ্রমিকদের বাঁধার কারণে তারা সমস্যায় পড়েছেন বলে জানান।

পরিবহন শ্রমিকরা জানান, ডিজেলের দাম বাড়ানো হলেও সরকার পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না নেওয়ায় মালিকপক্ষে গাড়ি বন্ধ রখেছেন। এতে তাদের সংসার চালানো কষ্ট হয়ে পড়বে।

ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জানান, ডিজেলের দামের পাশাপাশি ভাড়া না বাড়ানোয় তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছেন। পরিবহন মালিক সমিতির পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা পরিবহন বন্ধ রাখবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!