রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

ডিজেলের মূল্য বৃদ্ধিতে বাড়ছে বাসভাড়া, কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় সাতক্ষীরা বাস মালিক সমিতি

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

আকষ্মিক প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির ফলে বাড়বে বাসভাড়া। তবে সেটি কত নির্ধারণ হবে সেই ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় বাস মালিক-শ্রমিক ফেডারেশনের দিকে তাকিয়ে সাতক্ষীরার বাস-মালিক সমিতি।

সাতক্ষীরা বাস মালিক সমিতির সদস্য সচিব সাইফুল করিম সাবু জানান, ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বাসভাড়া বাড়বে তবে এটির বিষয় এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সেট্রাল থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বুধবার (৩ অক্টোবর) পর্যন্ত প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৬৫ টাকা। আজ (বৃহস্পতিবার) সেটির মূল্য ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা। ঢাকায় মালিক-শ্রমিক সমিতির যৌথ মিটিং হয়েছে বলে জেনেছি। আগামীকাল সারাদেশে বাস চলাচল বন্ধ থাকতে পারে। তবে কেন্দ্র থেকে এখনো কোন নির্দেশনা আমরা পাইনি।

সাতক্ষীরা বাস মালিক সমিতির আহবায়ক আবু আহম্মেদ বলেন, বাসভাড়া বৃদ্ধির বিষয়ে কেন্দ্রকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন। কিলোমিটার প্রতি কতটাকা ভাড়া বাড়বে সেটি কেন্দ্রীয় বাস মিনিবাস মালিক শ্রমিক সমিতি ফেডারেশন থেকে নির্ধারণ করে দিবে। বর্তমানে আগের ভাড়াতেই বাস চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!