রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

নৌকায় সন্তান জন্ম দিলেন সাতক্ষীরার উপকুলীয় এলাকার এক মা

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

ঘরবাড়ি হারিয়ে নৌকার উপর সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন সাতক্ষীরার উপকুলীয় এলাকার ইয়াকুব আলী। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত গোটা এলাকা। ভাঙনের কবলে ঘরবাড়িও বিলীন হয়ে গেছে পরিবারটির। নিরুপায় হয়ে বসবাস করছেন মাছ ধরা নৌকার উপর। সেখানেই সন্তান জন্ম দিয়েছেন ইয়াকুবর স্ত্রী মিনারা খাতুন। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা ভাঙন কবলিত এলাকায় এ ঘটনা ঘটে।

মৎস্যজীবী ইয়াকুব আলী জানান, আমি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বন্যতলা এলাকায় বাঁধ ভেঙ্গে সব নদীতে চলে গেছে। ১৫ দিন আগে ঘরবাড়িও চলে যায় নদীগর্ভে। তারপর সাত সদস্যের পরিবার নিয়ে মাছ ধরা নৌকাটির উপর বসবাস করছি। স্ত্রী মিনারা খাতুন গর্ভবতী ছিল। যাতায়াত ব্যবস্থ্য না থাকায় কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। বুধবার রাতে ছেলে সন্তানের জন্ম হয়েছৈ। মা-ছেলে দুইজনই সুস্থ রয়েছে।

তিনি আরো বলেন, নদীর ভেঁড়িবাঁধ ভেঙ্গে বাস্তচ্যুত হয়ে গেছি। যারা আর্থিকভাবে স্বছল তারা অন্যত্র চলে যাচ্ছে। আমাদের যাওয়ার মত জায়গা নেই। কি করবো ?

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, নৌকার উপর সন্তানের জন্ম হচ্ছে তবে উপলব্ধি করুন মানুষ কতটা কষ্ট রয়েছে। বন্যতলা বেঁড়িবাঁধ ভেঙ্গে পুরা এলাকা প্লাবিত। বন্যতলার ওই এলাকাটি প্রতাপনগর ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সীমান্ত এলাকা। লোকালয় দিয়েই জোয়ারভাটা খেলা করছে। বসতভিটা হারিয়েছে হাজারো মানুষ। বাধ্য হয়েই কেউ বেঁড়িবাঁধের উপর কেউবা নৌকায় বসবাস করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!