রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

খাদ্য নিরাপত্তা দাবিতে সাতক্ষীরার সুন্দরবনের খোলপেটুয়া নদীতে নৌবন্ধন (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতির মুখে বারবার দুর্যোগের কবলে পড়া উপকূলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনের দাবিতে সাতক্ষীরার সুন্দরবনের খোলপেটুয়া নদীতে অনুষ্ঠিত হলো নৌবন্ধন।

তারা টেকসই বেড়িবাঁধ নির্মান, দেশের ৩৭ বন্যা কবলিত জেলাকে রক্ষা এবং দুর্যোগপ্রবন এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তার দাবি তুলে নানা ধরনের স্লোগান দেন।

সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের পেছনে খোলপেটুয়া নদীজুড়ে বসেছিল এই নৌবন্ধন। এতে বিপুল সংখ্যক নৌকা ও তার আরোহীরা পোস্টার ও ব্যানার সহ কয়েকঘন্টা ধরে অবস্থান নেন। তারা বলেন, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলের এই অ ল বারবার ঝড় ও জলোচ্ছাসের শিকার হচ্ছে। সম্পদ ও প্রানহানি ঘটছে অহরহ। দুর্যোগের মুখে হাজার হাজার পরিবার হারাচ্ছেন তাদের বসতভিটা ও বাড়ি। কৃষি ও মৎস্য সম্পদ হারিয়ে তারা পানিবন্দী জীবন থেকে রক্ষা পেতে উদ্বাস্তু হচ্ছেন। এরই সাথে তাদের মুখে নেই খাবার, নেই সুপেয় পানি। পুষ্টিকর খাদ্যের অভাবে তাদের জীবন হয়ে পড়ছে রোগগ্রস্থ। এসব মানুষকে বাঁচাতে হলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মান করতে হবে। উপকূলবাসীকে কৃষি ও মৎস্য চাষে পুনর্বাসনের সুযোগ ছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাদের জন্য টেকসই গৃহ নির্মানও জরুরী হয়ে পড়েছে।

স্থানীয় বেসরকারি সংস্থা লিডার্স ও খাদ্য নিরাপত্তা(খানি) আয়োজিত এই নৌবন্ধনে অংশ নেন উপকূল এলাকার শত শত মানুষ। তারা সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন, আমাদেরকে দুর্যোগ থেকে বাঁচান। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মনাববন্ধনে আরও বক্তব্য রাখেন লিডার্সের মোঃ মনোয়ার হোসেন, রনজিত মন্ডল, অসিত মন্ডল, মাসুদুল তরফদার, বাঘবিধবা রিজিয়া খাতুন ও শাহিদ খাতুন, ইলিয়াস সানা প্রমুখ। তারা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রনয়নের জোর দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!