বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

নানা কর্মসুচির মধ্যদিয়ে সাতক্ষীরায় শেখ রাসেলের জন্মদিন পালিত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

“শেখ রাসেল দীপ্ত জয়ল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্যেদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কাযার্লয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একে একে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন বিষয় প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরনসহ নানা কর্মসুচি।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মাস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রসাশক আরিফুজ্জমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, দিবসটি উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় কেক কাটেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল-মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান প্রমুখ। এ ছাড়াও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনে শেখ রাসেল দিবস-২০২১ পালিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!