বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

র‍্যাবের অভিযানে সাতক্ষীরার তিনটি প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায়

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্যকর ও স্যাত স্যাতে পরিবেশে মিষ্টি ও খাদ্য সামগ্রী তৈরীর অভিযোগে রবিবার দিনভর অভিযান চালিয়ে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানা থেকে ৪ লক্ষ টাকা, শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরীরের চায়না বাংলা ফুডস থেকে ৫ লক্ষ টাকা ও শহরের মুনজিতপুরস্থ রাজ হোটেল থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে এ সময় নেতৃত্ব দেন, র‍্যাব সদর দপ্তরের এস্কিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক হোসাইন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রেসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইন্সেপেক্টার রবিন্দ্র নাথ সরকার ও বিএসটি আই এর প্রতিনিধি সাফায়েত হোসেন।

র‍্যাব জানায়, র‍্যাবের একটি ভ্রাম্যমান আদালত বেলা ১১ টার দিকে পাটকেলঘাটা বাজারের বলফিল্ড মোড়ে অবস্থিত ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরীর কারখানায় অভিযান চালায়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও স্যাঁত স্যাতে পরিবেশে মিষ্টি তৈরী, লাইসেন্স নবায়ন না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে নিরাপদ খাদ্য আইন-২০১৫ এর ৩৩ ধারা এবং বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারায় উক্ত প্রতিষ্ঠান থেকে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর দুপুর তারা শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্পনগরীতে অবস্থিত চায়না বাংলা ফুডস’র কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী, পণ্যর মান ঠিক না থাকা, লাইসেন্স না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে একই আইনে ওই প্রতিষ্ঠান থেকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

পরে বিকালে তারা সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ রাজ হোটেলে অভিযান চালায়। এ সময় সেখানেও অস্বাস্থ্যকর ও স্যাঁত স্যাতে পরিবেশে খাবার তৈরী, দই তৈরীর লাইসেন্স নবায়ন না থাকা ও স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় এবং বিএসটি আই আইন-২০১৮ এর ৩০ ধারায় হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীতেও র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!