বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

সাতক্ষীরার পারুলিয়া গরুহাটে মরা গাছের ডাল ভেঙ্গে এক ব্যবসায়ীর মৃত্যু

✍️জামাল উদ্দিন 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পারুলিয়া গরুহাটে মাছ ধরা জাল বিক্রি করতে এসে ভেঙ্গে পড়া গাছের ডালের আঘাতে মারা গেছে এক ব্যবসায়ী।

রবিবার দেবহাটা পারুলিয়া গরুহাটের জাল পট্টিতে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাল বিক্রেতার নাম আব্দুল হান্নান (৬০)। সে সাতক্ষীরার পাটকেলঘাটা যুগিপুকুরিয়া গ্রামের নুরু সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ জাল বিক্রেতা প্রতি হাটের ন্যায় জাল বিক্রি করতে গরুহাটে আসেন। কিন্তু রবিবার জাল বিক্রির সময় পাশ্ববর্তী একটি মরা গাছের ডাল তার উপর ভেঙ্গে পড়ে। এতে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে হাট কমিটির মাধ্যমে লাশ তার বাড়িতে পাঠানো হয়।
গরুহাট ইজারাদারের আল ফেরদাউস আলফা জানান, আমি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করে। মরা গাছ অপসরন না হওয়ায় ডাল ভেঙ্গে পড়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, বিষয়টি আমার জানা নেই। যহেতু এটি দূর্ঘটনা জনিত মৃত্যু। তাছাড়া এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

এদিকে, এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে বলে তার পরিবার জানান। তবে এঘটনায় আরো কয়েকজন আহত হওয়ার বিষয়টি হাট ইজারা গ্রহনকারীরা আত্নগোপন করেন বলেও অভিযোগ উঠেছে। তাছাড়া মরা গাছ অপসরন না করায় কতৃর্পক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন সর্বস্থরের মানুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!