বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

সাতক্ষীরার ১২২টি পূজা মন্ডপ মাননীয় প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা আনদঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার ১২২টি পুজা মন্ডপে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুদানের চেক বিতরণ করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম সাতক্ষীরার সহকারি প্রকল্প পরিচালক শ্রী অপূর্ব আদিত্যের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি শ্রী শ্যামল সরকার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা, সুব্রত ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রী ঘোষ সনৎ কুমারসহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তারা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম সাতক্ষীরার পরিদর্শক মিটু হালদার।

অনুষ্ঠান থেকে জানানো হয়, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গৎসব আনন্দঘন ও অনাড়ম্বর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলার ১২২টি পূজা মন্ডপ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এই অনুদানের চেক বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!