শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৪২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন। বুধবার (৩ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এক দম্পতি এবং সকালে সিডস্টোর বাজার এলাকায় এক মোটরসাইকেল চালক নিহত হন।

ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন, কুলেছা বেগম (৪২) এবং তার স্বামী আক্কাস আলী এবং মোটরসাইকেল চালক কামরুল ইসলাম (৩২)। এই ঘটনায় আরেক দম্পতি আহত হন। তারা হলেন, জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টি (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওজায়ের আল মাহমুদ আদনান জানান, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা পোশাক শ্রমিক দুই দম্পতি মহাসড়কে ছিটকে পড়েন। এই সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই কুলেছা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীর মৃত্যু হয়। আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টিকে (১৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, সকালে মহসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক কামরুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই নিহত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!