বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরা জেলা পরিষদে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদে আলোচনা সভা ও কেককাটা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ’র সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। আমরা মহান আল্লাহর কাছে তার দীর্ঘজীবন কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ-অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক সাফল্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু নিয়ন্ত্রণ, মানুষের গড় আয়ু বৃদ্ধি, নারী উন্নয়ন, সর্বোপরি মানুষের জীবনমান উন্নয়ন ও অতুলনীয় সাফল্য আধুনিক ও অগ্রসর রাষ্ট্রনায়কের স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধুকন্যা। বাংলাদেশের প্রাণশক্তি তিনিই। প্রাণ-প্রাচুর্যে ভরপুর এদেশের প্রধান সম্পদ ‘একজন শেখ হাসিনা’।’

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশীদ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, মো. মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, ওবায়দুর রহমান লাল্টু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান, প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ এবং জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!