বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনির মৃত্যুতে  উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর শোক

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির মৃত্যুতে গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

শুক্রবার এক শোক বার্তায় সাঈদ মেহেদী বলেন, ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সুদীর্ঘকাল ধরে নেতৃত্ব দিয়ে দেবহাটা উপজেলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার অভাব কখনও পূরণ হওয়ার নয়।

এছাড়া তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারন সম্পাদক সাজেদুল হক সাজু, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!