বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে
বাংলাদশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র উদ্যোগ শহরের আমতলা মোড় থেকে এ বর্ণাঢ্য র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আমতলা মোড়স্থ গণমুখি ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় আলঝচনা সভায় বক্তব্যে রাখেন, জেলা বিএনপির যুগ সম্পাদক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শের আলী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, শ্রমিকদল সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব শাহিনুর রহমান প্রমুখ। 
বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় পৃথক পৃথক র‍্যালী নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রাম হোক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। বক্তারা এ সময়, অবিলম্বে জনগণের ভোটাধিকার হরন, বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের অংশ গ্রহনের উদাত্ত আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!