মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাতক্ষীরায় জঙ্গিবিরোধী সমাবেশ (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে উল্লেখ করে তাদের প্রতিহত করার আহবান জানিয়েছেন সাতক্ষীরার আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ২০০৫ সালের এই দিন ১৭ আগস্ট তারা দেশ জুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জানিয়ে তারা আরও বলেন জঙ্গিবাদীরা থেমে নেই। তারা এখনও তৎপর রয়েছে। এদের প্রতিহত করতে সরকারকে আরও কঠিন হতে হবে বলে তারা মন্তব্য করেন।

সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তিতে জেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার সকালে শহরের নিউ মার্কেট চত্বরে আয়োজন করে জঙ্গি বিরোধী সমাবেশের। তারা জঙ্গিদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের আহবান জানিয়ে বলেন জঙ্গিদের যারা লালন করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদেরে সভাপতিত্বে জঙ্গিবিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডা. সুব্রত ঘোষ, লায়লা পারভিন সেঁজুতি, মো. হারুনার রশীদ. মো. শাহাদাত হোসেন, আসাদুজ্জামান অসলে, কাজী আখতার হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বক্তারা সাতক্ষীরার জঙ্গিদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান। এ প্রসঙ্গে বক্তারা বলেন সিরিজ বোমা হামলার ঘটনায় সাতক্ষীরায় দায়ের হওয়া মামলায় গত ১০ ফেব্রুয়ারির বিচারে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ৩ বছর থেকে ১৩ বছর পর্যন্ত কারাদন্ড দিয়েছেন আদালত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!