
খেলা শুরু নিয়ে শংকা ছিল- ম্যাচটি শেষ হবে কিনা? কারণ আজও মেঘলা আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার বিকালে তালা উপজেলা রাজাপুর ইউবিআর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের রাজাপুর ফুটবল লীগ -২০২১ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে কবি সুকান্ত ফুটবল একাদশ ৩-২ গোলে কবি গুরু ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের পুরা চমক দেখা গেলো দুই দলের ফুটবল একাদশের ম্যাচ। মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টানটান উত্তেজনায় ঠাসা আজকের ম্যাচটি। একবার কবি গুরু ফুটবল একাদশ আক্রমণের পর মূহুর্তে কবি আক্রমণ করে। দু’দল প্রথম পর্বে গোল করতে পারেনি। দ্বিতীয় পর্বে ১৯মিনিটে প্র্রথম গোল করে কবি সুকান্ত এগিয়ে গেলেও ২৯ মিনিট কবি গুরু গোল পরিশোধ করে সমতায় আনে। মুহূমুহূ করতালি আর উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা। এরপর কয়েকটি গোল দু’দলের গোলকিপারদের দক্ষতায় বল জালে জড়াতে দেয়নি। আবার অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। না হলে ফলাফল অন্যরকম হতে পারতো।
সময় না থাকায় রেফারি বাঁশিতে খেলার সমাপ্তি। টাইব্রেকারে কবি সুকান্ত ফুটবল একাদশ ৩-২ গোলে কবি গুরু ফুটবল একাদশকে পরাজিত করে। চ্যাম্পিয়ন হলো রাজাপুর কবি সুকান্ত ফুটবল একাদশ। রানার্সআপ কবি গুরু। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ার ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন রাজাপুর ইউপি সদস্য নিমাই কৃষ্ণ সানা।
এ সময় উপস্থিত ছিলেন সুনিল ব্যানার্জী, ডাঃ নিতাই বাছাড়, চিত্ত বাছাড়, কামনাশীষ মন্ডল, বরনাশীষ মন্ডল, উত্তম বাছাড়, জগদীশ বৈরাগী, সুকান্ত মন্ডল, বিরিঞ্চি লাল মন্ডল, বিশ্বদেব ব্যানার্জী, সুভাশীষ সরকার, রণবীর বিশ্বাস, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
ম্যান অফ দ্যা ম্যাচ নিত্যানদ মন্ডল, সেরা গোলকিবপার সুজয় মন্ডল, সর্বোচ্চ গোলদাতা হিরন্ময় এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন কবি সুকান্ত ফুটবল একাদশের উৎপল বাছাড়।খেলা পরিচালনা করেন পশুপতি বিশ্বাস, চিত্তরঞ্জন মন্ডল ও সুজয় মন্ডল।