মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

সুন্দরবনের জেলে বাওয়ালীদের পাস-পারমিটের দাবীতে শ্যামনগরে মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬২২ বার পড়া হয়েছে

সুন্দরবনে কাকড়া আহরনের ভরা মৌসুমে জেলে বাওয়ালীদের পাশ-পারমিট বন্ধ না রেখে তা চালুর দাবীতে সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে মানববন্ধন ও জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় জেলে বাওয়ালীদের ব্যানারে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বুড়িগোয়ালিনী দাতিনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় জেলে বাওয়ালী ছবেদ আলী গাজীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, আবিয়ারগাজী, শেফালী বিবি, নজরুল গাজী প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন উপকুলীয় মানুষ করোনা পরিস্থিতিতির সাথে সাথে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর সাথে কাকড়া আহরনের ভরা মৌসুমে জেলেদের পাশ-পারমিট বন্ধ করায় তাদের দূর্দশা আরো চরমে পৌঁছেছে। ফলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ার কারণে তাদের সাথে তাদের পরিবারগুলোও পড়েছে খাদ্যাভাব। বক্তারা এ সময়, অনতিবিলম্বে জেলেদের কাকড়াআহরণ মৌসুমে পাস পারমিট চালুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!