বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরা জেলা যুবলীগের হাল ধরতে চান জেলা তাঁতি লীগের নেতা শেখ ফিরোজ হোসেন

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা যুবলীগ দীর্ঘ ৯ মাস অভিভাবকহীন। এতে করে জেলাব্যাপী চাঙ্গা হতে পারছে না তৃণমূলের যুবলীগ কর্মীরা। অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের একাংশের কর্মীরা মূল দলের নেতাদের সাথেও বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। ফলে ৯ মাস পেরিয়ে গেলেও জেলা যুবলীগের নেতৃত্ব নিয়ে নানান প্রশ্ন? এমনকি জেলা যুবলীগের কান্ডারি কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

নামগুলোর মধ্যে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেনের নামও বিভিন্ন পর্যায়ের কর্মীদের মুখে মুখে উচ্চারিত।

প্রার্থী শেখ ফিরোজ হোসেন বলেন, বর্তমানে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছি। আমি নামমাত্র নেতা হতে চাইনা, চাই জনগণের সেবক হতে।

করোনাকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহবানে ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদের নির্দেশনায় আমার সাধ্য অনুযায়ী মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।

সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও বর্তমান জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন ১৯৯১ সালের ১৮ অক্টোবর শহরের দক্ষিণ পলাশপোল গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত শেখ আইনুল হোসেন। সভাপতি হতে পারলে সাতক্ষীরা জেলা যুবলীগকে একটি মডেলে রুপান্তর করার সর্বাত্মক চেষ্টা করবেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!