বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদে সাতক্ষীরা মানবন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্বিচার হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে কেদ্রীউ কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরায় মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্যে রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘাষ, বিশ্বনাথ ঘোষ, জেলা ওয়াকার্স পার্টি’র সাধারণ সম্পাদক এড. ফাইমুল হক কিসলু প্রমুখ।

বক্তারা বলেন, হেফাজত ইসলামের একাংশের সভাপতি মামুনুল ইসলামের নির্দেশনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৯০ টি অধিক বাড়িঘর ও মন্দির ভাঙচুরসহ লুটপাট করা হয়েছে। হামলা চালানো হয়েছে সাতজন মুক্তিযোদ্ধার ওপর। মামুনুল ইসলামকে নিয়ে ফেসবুকে এক হিন্দু যুবক স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে হেফাজত ইসলাম হিন্দুদের উপর এ ধরণের বর্বরোচিত হামলা চালায়। বক্তারা এ সময় সুনামগঞ্জসহ দেশব্যাপি সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনার সঙ্গে সম্পক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!