বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ই মার্চ প্রথম বারের মত জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতিক বিষয়ক মম্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে রবিবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোশারফ হোসেন মশু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু প্রমুখ। এ সময় সেখানে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস এক অনন্য দিন আজ। ১৯৭১ সালের এই দিন ঐতিহাসিক রেডকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি ১৯৭১ সালের ৭ই মার্চ দেওয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর এক ভাষণেই দেশের মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এর আগে সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু পাঠাগার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!