বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

বিএনপির কেন্দ্রীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সকল বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের সঙ্গীতামোড়স্থ রাধা নগর এলাকায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুক। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মৃনাল কান্তি রায়, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল অহেদ, জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ নেতাকর্মীর নামে ষড়যন্রমূলক মিথ্যা মামলা ও ফরমায়েশী সাজা দেওয়া হয়েছে। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এ সময় মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।
 
 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!